বাংলাদেশ বিজ্ঞান একাডেমি  আয়োজিত জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬

বাংলাদেশ বিজ্ঞান একাডেমি আয়োজিত জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬

03 Jan, 2026

আজ ঢাকা ইমপিরিয়াল কলেজে অনুষ্ঠিত হয় বাংলাদেশ বিজ্ঞান একাডেমি আয়োজিত জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬ এর আঞ্চলিক উৎসব। ঢাকা ইমপিরিয়াল কলেজে অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) জনাব নাজিমুল হক হক্কানী –এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয় বায়োকেমেস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. ইয়েরুল কবির। এছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শামীম আহসান এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬ এর ঢাকা ইমপিরিয়াল কলেজে ভেন্যু আহ্ববায়ক জনাব মোহাম্মদ নাদির হোসেন। উক্ত বিজ্ঞান অলিম্পিয়াডে ঢাকা মহানগরীর ২৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

Event Gallery