ইমপিরিয়াল সাইন্স ক্লাব' এর শিক্ষা সফর
গত ২৩ নভেম্বর, ২০২৫ (রবিবার) ঢাকা ইমপিরিয়াল কলেজের বিজ্ঞান ক্লাব, 'ইমপিরিয়াল সাইন্স ক্লাব' একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে ঢাকার মিরপুরস্থ "ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন ও বাংলাদেশ ন্যাশনাল হারবেরিয়াম" একটি স্টাডি ট্যুরের আয়োজন করে। ইমপিরিয়াল সাইন্স ক্লাবের মডারেটর ও গনিত বিভাগের সহকারী অধ্যাপক কে. এম. নুর-আল-মাসুদ, ক্লাবের কো-মডারেটর ও জীববিজ্ঞান বিভাগের প্রভাষক এস. এম. মাহবুবুল আলম (তামীম) এবং শারীরিক শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক এ. কে. এম. ওবায়দুল্লাহ সরকারসহ ৮৮ সদস্য উক্ত স্টাডি ট্যুরে অংশগ্রহণ করে।
Event Gallery