শিক্ষা সফর-২০২৫
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত ১৪০০জন শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে আজ কলেজ ক্যাম্পাসে আয়োজন করা হয় অভিভাবক সমাবেশ-২০২৫। কলেজ অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) জনাব মোঃ নাজিমুল হক হক্কানীর সভাপতিত্বে উক্ত সমাবেশে অভিভাবকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান। এই সময় তিনি অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং তাঁদের সন্ত্বানদের ভালো ফলাফলের জন্য কলেজ প্রশাসন ও শিক্ষকদের পরামর্শ মেনে চলার অনুরোধ করেন। উক্ত অভিভাবক সমাবেশে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মনিরুজ্জামান এবং অভিভাবক সমাবেশ-২০২৫- এর আহ্বায়ক মোঃ আঃ মমিন খাঁন।
Event Gallery